5%

ছাড়

Karkuma Beetroot Powder 200g

৳620 ৳590

0.00/5 See Reviews

প্রোডাক্ট কোড : P0330

Brand : Karkuma

- +

বিস্তারিত

কারকুমা বিটরুট পাউডার ১০০% প্রাকৃতিক। এতে কোনও কৃত্রিম রঙ, ফ্লেভার, প্রিজারভেটিভ, সুইটেনার কিংবা ক্ষতিকর রাসায়নিক নেই।

বিশ্বস্ত আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে সংগ্রহ করা বিটরুটকে ঠান্ডা বা কুল-ড্রাই পদ্ধতিতে শুকিয়ে গুঁড়ো করা হয়। এই পদ্ধতিতে বিটরুটের প্রাকৃতিক রঙ, স্বাদ এবং পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে। প্রচলিত যেসব গরমে শুকানোর পদ্ধতিতে পুষ্টি নষ্ট হয়, সে সমস্যা এখানে নেই।

মূল উপকারিতা

বিটরুট পাউডারে আছে প্রচুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল। এটি শরীরের জন্য নানা দিক থেকে উপকারী।

  • বিটরুটের প্রাকৃতিক নাইট্রেট থেকে যে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, তা রক্তনালীকে শিথিল করে, রক্তসঞ্চালন বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে হার্ট বা হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক।

  • এটি শরীরের স্ট্যামিনা ও ব্যায়াম করার সক্ষমতা বাড়ায়। কারণ এটি রক্তে অক্সিজেন বহনের কার্যকারিতা উন্নত করে এবং পেশির পারফরম্যান্স ভালো রাখে।

  • এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন C, বেটালাইন এবং পলিফেনল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্কিনকে উজ্জ্বল ও সুস্থ রাখতে সাহায্য করে।

  • উচ্চ ফাইবার থাকার কারণে এটি হজম ভালো করে, কোষ্ঠকাঠিন্য কমায়, এবং পেটের সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

  • বিটরুটের উপকারী ফাইটোনিউট্রিয়েন্ট ও বেটালাইন যকৃৎকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে।

ব্যবহারবিধি: প্রতিদিন ১–২ চা চামচ বিটরুট পাউডার পানি বা জুসের সাথে মিশিয়ে খেতে পারেন। নিজের পছন্দ অনুযায়ী কম–বেশিও নিতে পারেন।

সংরক্ষণ: ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন।

এতে কোনও অতিরিক্ত রং, ফ্লেভার, সুইটেনার বা কৃত্রিম উপাদান যোগ করা নেই।

Reviews (0)

Get specific details about this product from customers who own it.

This product has no reviews yet. Be the first one to write a review.