Return Policy
পণ্য রিটার্ন পলিসি
রিটার্ন ও রিফান্ড পলিসি
গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে আমরা মানসম্মত ও নিরাপদ পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। তবুও কোনো সমস্যা হলে নিচের শর্ত অনুযায়ী রিটার্ন ও রিফান্ড সুবিধা প্রযোজ্য হবে।
১. রিটার্ন গ্রহণের শর্ত
নিম্নোক্ত ক্ষেত্রে পণ্য রিটার্ন গ্রহণ করা হবে:
ভুল পণ্য ডেলিভারি হলে
পণ্য ক্ষতিগ্রস্ত বা নষ্ট অবস্থায় পৌঁছালে
মেয়াদোত্তীর্ণ পণ্য হলে
অর্ডারকৃত পণ্যের সাথে ভিন্ন পণ্য পাওয়া গেলে
২. রিটার্নের সময়সীমা
পণ্য গ্রহণের সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ জানাতে হবে।
অভিযোগের সাথে পণ্যের ছবি বা ভিডিও প্রদান করতে হবে।
৩. যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়
গ্রাহকের ভুল ব্যবহারে পণ্য নষ্ট হলে
খোলা বা আংশিক ব্যবহৃত খাদ্যপণ্য
নির্ধারিত সময়ের পরে অভিযোগ করলে
৪. রিফান্ড পদ্ধতি
রিটার্ন যাচাই শেষে ৩-৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রদান করা হবে।
রিফান্ড বিকাশ/নগদ/ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন হতে পারে।
৫. এক্সচেঞ্জ সুবিধা
গ্রাহকের চাহিদা অনুযায়ী একই মূল্যের অন্য পণ্যের সাথে এক্সচেঞ্জ করা যেতে পারে (স্টক উপলব্ধ থাকলে)।
৬. যোগাযোগ করুন ইমেল/ হোয়াটসঅ্যাপে থেকে।